পথশিশুদের করোনা টিকা দেওয়ার ব্যবস্থা করুন

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২১, ২১:২২

করোনায় পথশিশুরা সবচেয়ে বেশি ঝুঁকিতে আছে। কারণ তাদের কোনো নির্দিষ্ট বাসস্থান নাই। তারা দলবদ্ধ হয়ে বিভিন্ন জায়গায় থাকে। পথশিশুদের জাতীয় পরিচয় পত্র নেই। তারপরও তাদের করোনার টিকা দেওয়ার ব্যবস্থা করতে হবে। পথশিশুদের ভ্যাক্সিনের আওতায় আনা না গেলে ভবিষ্যতে এদের মাধ্যমে মহানগরীগুলোতে আবারো করোনা সংক্রমণ ঘটবে। কারণ এরা তো শহরের বিভিন্ন জায়গায় কাজ করে। যেহেতু পথশিশুদের জাতীয় পরিচয় পত্র নেই, তাই যেসব স্বেচ্ছাসেবী সংগঠন এবং এনজিও পথশিশুদের নিয়ে কাজ করছে তাদের মাধ্যমে পথশিশুদের করোনা ভ্যাক্সিন দেওয়া যেতে পারে। কারণ তাদের কাছে কিছু তথ্য আছে। করোনাকালে সব থেকে বেশি অবহেলিত এই পথশিশুরা। সরকারের উচিত এ বিষয়ে নজর দেওয়া।

সুকান্ত দাস

শিক্ষার্থী, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া