নাগরিক টিভিতে প্রচার হওয়া ‘বাজলো ঝুমুর তারার নূপুর’-এ বিজয়ী হলো বাংলাদেশের তারকারা। তারা হলেন অভিনেত্রী ইশানা, ভাবনা, জান্নাতুল ফেরদৌস পিয়া, স্পর্শিয়া, অমৃতা ও সাফা কবির। কলকাতার দলের হয়ে নাচের এই রিয়েলিটি শোয়ে অংশ নিয়েছিলেন রিমঝিম, সোহিনী, এনা সাহা, লাভলী, তিথি ও প্রীতি। নাগরিক টিভির অনুষ্ঠান বিভাগের প্রধান কামরুজ্জামান বাবু বলেন, ‘প্রচার হওয়া ৬৯টি পর্বতে আমরা দেখেছি দুই বাংলার ৩০ জন তারকা অংশ নিয়ে নাচের এই মঞ্চকে কীভাবে লড়াইয়ের মঞ্চ তৈরি করেছেন। কীভাবে নিজেরা এক একটি কঠিন নাচ তুলে ধরেছেন। অনেকেই নাচতে গিয়ে নাচ ভুলে গেছেন! কেউ কেউ নতুন করে সুযোগ চেয়েছেন। কিন্তু বিচারকরা তাদের সিদ্ধান্তে অটল ছিলেন!’ বাজলো ঝুমুর তারার নূপুর-এর প্রতিটি পর্ব যৌথভাবে উপস্থাপনা করেছেন কলকাতার সৌরভ এবং বাংলাদেশের মাসুমা রহমান নাবিলা।
