পদ্মা ব্যাংক-ডেল মর্গান অ্যান্ড কোম্পানির সমঝোতা স্মারক সই

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২১, ২১:২৬

 

পদ্মা ব্যাংকে এবার আসছে বড় অঙ্কের বিদেশি বিনিয়োগ। এ সংখ্যাটা হতে পারে ৭০ কোটি ডলার, বাংলাদেশি মুদ্রায় যা ৫ হাজার ৯০০ কোটি টাকা। বিপুল এ বিনিয়োগ আনতে মধ্যস্থতা করবে যুক্তরাষ্ট্রভিত্তিক খ্যাতনামা বিনিয়োগ ব্যাংক ডেলমর্গান অ্যান্ড কোম্পানি। এ লক্ষ্যে সম্প্রতি প্রতিষ্ঠান দুইটির মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে। পদ্মা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এহসান খসরু বলেন, আগামী চার থেকে ছয় মাসের মধ্যেই এ বিনিয়োগ আসবে। বিনিয়োগের মধ্যে ২ হাজার ৪০০ কোটি টাকা আসবে ইক্যুইটি বিনিয়োগ হিসেবে। এ ছাড়া বাকি টাকা আসবে ঋণ হিসেবে। সম্প্রতি যুক্তরাষ্ট্রে আয়োজিত এমওইউ অনুষ্ঠানে পদ্মা ব্যাংকের চেয়্যারম্যান চৌধুরী নাফিজ সরাফাত এবং ডেলমর্গানের চেয়্যারম্যান রব ডেলগাডো উপস্থিত ছিলেন। পদ্মা ব্যাংকের পক্ষে এমডি ও সিইও এহসান খসরু এবং ডেলমর্গানের পক্ষে প্রেসিডেন্ট ও সিইও নিল মরগানবেসার এমওইউতে সই করেন। —প্রেস বিজ্ঞপ্তি