বাংলাদেশ ব্যাংকের নতুন ইডি

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২১, ২১:২৭

 

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক (ইডি) পদে পদোন্নতি পেয়েছেন ফাইন্যান-শিয়াল ইন্টিগ্রিটি অ্যান্ড কাস্টমার সার্ভিসেস ডিপার্টমেন্টের মহাব্যবস্থাপক মো. শফিকুল ইসলাম। তিনি ১৯৯৩ সালে সহকারী পরিচালক পদে বাংলাদেশ ব্যাংকে যোগদান করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যানে সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তিনি। —প্রেস বিজ্ঞপ্তি