সাপ্তাহিক দর হারানোর শীর্ষে গ্রামীণ ওয়ান :স্কিম টু

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২১, ২১:২৭

ইত্তেফাক রিপোর্ট

গত সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১১৪টির বা ৩০ দশমিক ৯৬ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। পুরো সপ্তাহের হিসেবে গ্রামীণ ওয়ান : স্কিম টুর শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। গত সপ্তাহের আগের সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে গ্রামীণ ওয়ান : স্কিম টুর ইউনিটের ক্লোজিং দর ছিল ২১ দশমিক ৪০ টাকায়। আর বিদায়ি সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে এর ইউনিটের ক্লোজিং দর দাঁড়ায় ১৮ টাকায়। অর্থাত্ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ৩ দশমিক ৪০ টাকা বা ১৫ দশমিক ৮৯ শতাংশ কমেছে। এর মাধ্যমে গ্রামীণ ওয়ান : স্কিম টু ডিএসইর সাপ্তাহিক টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে। ডিএসইতে সাপ্তাহিক টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে এনএলআই ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ১৩ দশমিক ০৭ শতাংশ, গ্রীন ডেল্টা মিউচ্যুয়ার ফান্ডের ১০ দশমিক ৩১ শতাংশ, ডিবিএইচএন ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ১০ দশমিক ২০ শতাংশ, মেট্রো স্পিনিংয়ের ৯ দশমিক ১৪ শতাংশ, আইসিবি এমপ্লয়েজ প্রভিডেন্ট মিউচ্যুয়ার ফান্ড ওয়ানের ৬ দশমিক ৯৮ শতাংশ, মাইডাস ফাইন্যান্সের ৬ দশমিক ৭৩ শতাংশ, প্রাইম ফাইন্যান্সের ৬ দশমিক ০৬ শতাংশ, উত্তরা ফাইন্যান্সের ৫ দশমিক ৩৫ শতাংশ এবং সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের শেয়ার দর ৫ দশমিক ২৮ শতাংশ কমেছে।