তথ্যপ্রযুক্তি ডেস্ক
কম্পিউটারকে ভাইরাস মুক্ত রাখা ও এর সুরক্ষা নিশ্চিত করতে অনেকেই বিভিন্ন ব্র্যান্ডের অ্যান্টিভাইরাস ব্যবহার করছেন। অনেকেই ভাবছেন যে, বাজারে অনেক ব্র্যান্ডের অ্যান্টিভাইরাস রয়েছে সেগুলোর মধ্য থেকে কোন ব্র্যান্ডের অ্যান্টিভাইরাসটি নিরাপদ হিসেবে বেছে নেওয়া যায়? তাদের দুশ্চিন্তা দূর করতে পারে এমন একটি ব্র্র্যান্ড হলো ই-স্ক্যান অ্যান্টিভাইরাস।
বর্তমানে বিশ্বের ১৯০টিরও বেশি দেশে ব্যবহূত হচ্ছে এবং ৫০০০ এরও বেশি কর্পোরেট হাউস এর দ্বারা ডাটা সুরক্ষা ও ভাইরাস থেকে নিজেদের সিস্টেমকে রক্ষা করছে। দেশের বাজারে উল্লিখিত ব্র্যান্ডের অ্যান্টিভাইরাস দিচ্ছে সর্বনিম্ন দামে সর্বোচ্চ মানসম্মত ‘টোটাল সিকিউরিটি সুট’ (টি.এস.এস) সল্যুশন নিশ্চয়তা। এই ভার্সনটি ইন্টারনেট সিকিউরিটি এর চাইতেও উন্নত ভার্সন। অ্যান্টিভাইরাসের সঙ্গে আরও রয়েছে অ্যান্টি থেফট, রানসামওয়্যার সিকিউরিটি, সাইবার থ্রেট ম্যানেজমেন্ট, অনলাইন কেনাকাটা প্রটেকশন, ওয়েব ও পেরেন্টাল কন্ট্রোল, ডাটা প্রটেকশন, ইউএসবি পোর্ট কন্ট্রোল, প্রিন্ট ম্যানেজমেন্ট, অ্যাসেট ম্যানেজমেন্টসহ আরও অনেক সিকিউরিটি সল্যুশন। এই অ্যান্টিভাইরাসটি পিসির রিসোর্স খুব কম শেয়ার করে এবং যেসব পিসির অপারেটিং সিস্টেম পুরোপুরি আপডেট না সেগুলোকে উইন্ডোস থেকে আপডেট নিয়ে নিরাপত্তা বৃদ্ধি করে। এতে আরও রয়েছে ক্লাউড সিকিউরিটিসহ অ্যাডভান্সড ফায়ারওয়াল ম্যানেজমেন্ট যা পিসিতে বাইরে থেকে যেকোনো আক্রমণের হাত থেকে নিরাপদে রাখে। অ্যান্টিভাইরাসটির রয়েছে এসএমবি ও কর্পোরেট ভার্সনও যা গত ১৫ বছর যাবত্ বিভিন্ন দেশি ও বিদেশি কোম্পানিতে ব্যবহার হয়ে আসছে।
বর্তমান সময়ে অনলাইন যোগাযোগে কম্পিউটার এর চাইতেও বেশি ব্যবহার হচ্ছে স্মার্ট ফোন, তাই প্রতিটি অ্যান্টিভাইরাসের সঙ্গে রয়েছে ১ বছরের মোবাইল সিকিউরিটি একদম ফ্রি । ই-স্ক্যান মোবাইল সিকিউরিটি ভাইরাস থেকে সুরক্ষার সঙ্গে আরও দিচ্ছে ডাটা লস, প্রাইভেসি থ্রেটস, ডাটা থেফট থেকেও নিশ্চিন্ত থাকার প্রতিশ্রুতি। অ্যান্টিভাইরাসটির অ্যাডভান্সড অ্যান্টি থেফট ফিচারের মাধ্যমে হারানো বা চুরি যাওয়া মোবাইল ফোনকে দূরে বসে লক করা যায়, ডাটা মুছে ফেলা যায় এবং ব্লকও করা যায়। মোবাইলের বর্তমান লোকেশন দেখা, যার হাতে মোবাইল আছে তার ছবি পাওয়া এধরনের অনেক প্রয়োজনীয় ফিচার এতে সংযুক্ত । এসব সুবিধা এখন ফ্রি উপভোগ করা যাবে ই-স্ক্যান এন্টিভাইরাস থেকে। এটির মূল্য এক হাজার ৫০ টাকা।
