কঙ্গনার সিনেমা একসঙ্গে নেটফ্লিক্স ও অ্যামাজনে মুক্তি পাবে

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২১, ১৩:০৫

বলিউডের কঙ্গনা রানাওয়াত অভিনীত ছবি ‘থালাইভি’ আগামী ১০ সেপ্টেম্বর বড় পর্দায় মুক্তি পেতে চলেছে। এর ঠিক এক মাস বাদেই অ্যামাজন প্রাইম ভিডিও এবং নেটফ্লিক্স-এ মুক্তি পাবে ছবিটি।

Kangana Ranaut shares she got rejected at first for Thalaivi due to her  accent

একই সঙ্গে ওই ছবি মুক্তি পাবে অ্যামাজন প্রাইম ভিডিও এবং নেটফ্লিক্স  দু'টি ভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে।অনলাইন প্ল্যাটফর্মে প্রদর্শনের জন্য ছবিটি নাকি প্রায় ৫৫ কোটি টাকায় বিক্রি হয়েছে। এর আগে কোনও সিনেমাই সিনেমা হলে মুক্তি পাওয়ার পর দু'টি আলাদা অনলাইন প্ল্যাটফর্মে মুক্তি পায়নি। অর্থাৎ বলিউডের ইতিহাসে নজির গড়তে চলেছে 'থালাইভি'।

Kangana Ranaut's 'Thalaivi' lands in legal trouble; Madras court grants  Jayalalithaa's niece permission to sue makers | Hindi Movie News - Times of  India

করোনার জেরে ভারতের মহারাষ্ট্রে সিনেমা হলে প্রদর্শনী বন্ধ রয়েছে।ভারতের অন্য জায়গাতেও ৫০ শতাংশ হল খালি রাখতে হচ্ছে। তাই দুই স্ট্রিমিং অ্যাপে রিলিজের বিষয়টি ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য বেশ ইতিবাচক হবে বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল।

Kangana Ranaut astounded with Golden Temple's beauty on first visit

অভিনেত্রী এবং রাজনীতিবিদ জয়ললিতার বায়োপিকে নাম ভূমিকায় অভিনয় করেছেন কঙ্গনা। প্রথমে তামিল ভাষার ক্ষেত্রে এই ছবির নাম রাখা হয়েছিল 'থালাইভি'। হিন্দি ও তেলেগু ভাষার জয়া নামেই মুক্তি পাওয়ার কথা ছিল। তবে ছবির নির্মাতারা পরে ঠিক করেন সব ক্ষেত্রেই ছবিটির নাম হবে 'থালাইভি'।

নিজের চরিত্রকে নিপুণভাবে ফুটিয়ে তুলতে খুবই পরিশ্রম করেছেন কঙ্গনা। ছবি মুক্তির আগে একাধিক ছবি ও ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে। যেখানে অভিনেত্রীকে অবিকল জয়ললিতার মতোই দেখতে লাগছে।

ইত্তেফাক/এফএস