অটোপাশ : এইচএসসি পরীক্ষার্থীরা ফেরত পেল কেন্দ্র ও বোর্ড ফি

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২১, ২১:৩১

ভাঙ্গুড়া (পাবনা) সংবাদদাতা

ভাঙ্গুড়ায় সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রি কলেজের ২০২০ সালের এইচএসসি পরীক্ষায় অটো পাশ করা শিক্ষার্থীরা ফেরত পেল কেন্দ্র ও বোর্ড ফি। রবিবার কলেজ কর্তৃপক্ষ শিক্ষার্থীদের ফরম পূরণের টাকার মধ্যে অব্যায়িত প্রায় ৫ লাখ টাকা ফেরত দেয়। বিজ্ঞান শাখার অটোপাশ করা শিক্ষার্থী সাব্বির হোসেন ১ হাজার ৪৫ টাকা, মানবিক শাখার মাহফুজা ইসলাম চমক ৮২৫ এবং ব্যবসায় শিক্ষা শাখার আয়শা খাতুন ৭১৫ টাকা ফেরত পেয়েছে বলে জানিয়েছে। অধ্যক্ষ মো. শহিদুজ্জামান বলেন, এই কলেজের ৬৩৭ জন শিক্ষার্থী গত এইচএসসি পরীক্ষায় ফরম পূরণ করে; কিন্তু পরীক্ষা ছাড়াই অটোপাশ করায় কেন্দ্র ও বোর্ড ফির অব্যায়িত ৪ লাখ ৭১ হাজার ১০০ টাকা তাদের ফেরত দেওয়া হলো। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, কারিগরি প্রতিষ্ঠানসহ স্কুল, কলেজ ও মাদ্রাসার অটো পাশের সব পরীক্ষার্থীকে তাদের কেন্দ্র ও বোর্ড ফির অব্যায়িত টাকা ফেরত দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।