নোফেলের প্রথম পয়েন্ট

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৯, ২২:০৬

 স্পোর্টস রিপোর্টার

হারতে হারতে শেষ পর্যন্ত রহমতগঞ্জের বিপক্ষে ২-২ গোলে ড্র করে প্রিমিয়ার ফুটবল লিগের আরেক নবাগত দল নোফেল স্পোর্টিং ক্লাব ড্র করেছে। লিগে এটাই নোফেলের প্রথম ড্র এবং প্রথম পয়েন্ট। ৪ খেলায় ৩টিতেই হেরেছে নোফেল ক্লাব। গতকাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে প্রিমিয়ার লিগের খেলায় রহমতগঞ্জের বিপক্ষে ২-০ গোলে পিছিয়ে ছিল। ২৫ মিনিটে কঙ্গোর সিউ জুনাপিও গোল করেন ১-০। ৩১ মিনিটে নাইজেরিয়ান মনাডে ওসাগি গোল করেন ২-০। প্রথামার্ধের ২ গোল দ্বিতীয়ার্ধে ফিরিয়ে দিয়েছে নোফেল ক্লাব।

খেলার স্রোতে না থেকেও দ্বিতীয়ার্ধে নোফেলের বদলে যাওয়া চেহারা দেখল বঙ্গবন্ধু স্টেডিয়ামের দর্শক। নোফেলের রোমান গোল করেন ১-২। রহমতগঞ্জের সোহেল রানা ফাউল করে পেনাল্টি উপহার দেন। ইসমাইল বাঙ্গুরা গোল করেন ২-২।