নোয়াখালী-৫ আসন থেকে ওবায়দুল কাদেরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

আপডেট : ১৭ নভেম্বর ২০১৮, ২২:৫০

নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) সংসদীয় আসন থেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের পক্ষে কবিরহাট উপজেলা নির্বাচন কর্মকর্তার কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। গতকাল শনিবার সকাল ১১টার দিকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নোয়াখালী-৪ আসনের এমপি একরামুল করিম চৌধুরী দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে উপজেলা সহকারী রিটার্নিং অফিসার শরিফুল ইসলামের কাছ থেকে এ মনোনয়নপত্র সংগ্রহ করেন। এসময় ওবায়দুল কাদেরের নির্বাচনী এলাকার বিভিন্ন স্থান থেকে কয়েক হাজার দলীয় নেতাকর্মী, সমর্থক, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানও সদস্যরা উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সামনে এসে জড়ো হন।

মনোনয়নপত্র সংগ্রহকালে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য মাহমুদুর রহমান জাভেদ, কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন রুমি এবং সাধারণ সম্পাদক ও পৌর মেয়র জহিরুল হক রায়হান প্রমুখ।