বিএসজেএ নির্বাচন
বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস এসোসিয়েশনের (বিএসজেএ) সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক ইত্তেফাকের ক্রীড়া সম্পাদক মোতাহের হোসেন মাসুম। গতকাল সংগঠনের ১৭তম দ্বিবার্ষিক সাধারণ সভা ও নির্বাচনে সাধারণ সম্পাদক পদে রায়হান আল মুঘনি, যুগ্ম সম্পাদক পদে সাঈদ মোহাম্মদ পীতু ও নির্বাহী সদস্য পদে আরিফ চৌধুরী, জ্যোর্তিময় মন্ডল, সুব্রত কুমার সাহা, মাজহার উদ্দিন অমি, আরাফাত জোবায়ের ও সামসুর রহমান আরেফিন নির্বাচিত হয়েছেন।
এর আগে সভাপতি পদসহ বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহ-সভাপতি পদে আরিফুর রহমান বাবু, তারেক মাহমুদ, রাকিবুল হাসান ও কোষাধ্যক্ষ পদে একেএম আবু সাদাত নির্বাচিত হন।-খবর বিজ্ঞপ্তি
