কলকাতায় মুনমুন সেনের বাড়িতে হাঙ্গামা, গ্রেফতার ৪

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২১, ২৩:৪১

কলকাতার বালিগঞ্জে জনপ্রিয় অভিনেত্রী মুনমুন সেনের বাড়িতে হামলার অভিযোগে চারজনকে আটক করা হয়েছে। শনিবার রাতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতের একাধিক গণমাধ্যম।

জানা গেছে, ঘটনায় মূল অভিযুক্ত এক ডেলিভারি বয়। শনিবার প্রায় মধ্যরাতে তার সঙ্গে মুনমুনের বাড়ির নিরাপত্তারক্ষীদের কথা কাটাকাটি হয়। এসময় আরও কয়েকজনকে নিয়ে এসে হাঙ্গামা শুরু করে ওই ডেলিভারি বয়। তখন অভিনেত্রী মুনমুন আতঙ্কিত হয়ে থানায় ফোন করলে পুলিশ এসে ওই ডেলিভারি বয়সহ চারজনকে আটক করে। 

গ্রেফতারকৃতরা হচ্ছে বান্টি নস্কর, বিশাল নস্কর, রোহিত রাম এবং রোহন রাম। তাদের বিরুদ্ধে মারধর, হামলা, অনধিকার প্রবেশসহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। তবে পরে আলিপুর আদালত থেকে তারা জামিন পেয়েছে।

ইত্তেফাক/এসএ