জেন্টল পার্কে বর্ষপূর্তিতে ছাড়

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২১, ২০:২৩

 

বিভিন্ন উত্সব বা ঋতু অনুযায়ী পোশাক তৈরি করে সর্বশেষ ফ্যাশন ট্রেন্ডে ক্রেতাদের পরিচিত করতেই জেন্টল পার্কের যাত্রা শুরু ২০০৬ সালের ১৯ সেপ্টেম্বর। ট্রেন্ড ব্রেকার অনেক পোশাক লেবেলের ভীড়ে বাংলাদেশের ফ্যাশন ইন্ডাস্ট্রিতে ইতোমধ্যে বিশেষ অবস্থান করে নিয়েছে এই ফ্যাশন ব্র্যান্ডটি। গতানুগতিক স্টাইল নয় বরং ফ্যাশনিস্তাদের চাহিদাকে প্রাধান্য দিয়েই জেন্টল পার্ক ১৫ বছর পূর্ণ করতে যাচ্ছে এ মাসেই। প্রতিষ্ঠানটির বর্ষপূর্তি উপলক্ষে ক্রেতাদের জন্য কেনাকাটায় থাকছে সাশ্রয়ী সমাধান। দেশজুড়ে ছড়িয়ে থাকা সকল জেন্টল পার্ক শোরুম এবং অনলাইনে সকল পণ্যে থাকছে ৩০% মূল্যছাড়।