সমপ্রতি সড়ক দুর্ঘটনায় নিহত মাইলস্টোনের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ফাইজা তাহসিনা সূচির স্মরণে ও এখানকার এলাকাবাসীর দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে গতকাল উত্তরা ১৮নং সেক্টর থেকে হাউজবিল্ডিং হয়ে মতিঝিল পর্যন্ত উদ্বোধন করা হয়েছে বিআরটিসি বাস। উদ্বোধন করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক স্বরাষ্ট্র এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন এমপি। এ সময় উপস্থিত ছিলেন রাজউক চেয়ারম্যান আব্দুর রহমান, বিআরটিসির পরিচালক (কারিগরি) কর্নেল মোহাম্মদ মাহবুবুর রহমান, জোয়ার সাহারা ডিপোর সচিব নূর-ই-আলম, সেক্টর ১৮ কল্যাণ সমিতির নেতা সালাউদ্দিন কাইজার, মোহাম্মদ নূরউদ্দিন, মো. মাছুম বিল্লাহ, এমরান হোসেন, রনি ইসলাম, মোশাররফ হাসান রানা, জহিরউদ্দিন প্রমুখ।
এই রুটে ১৮নং সেক্টর (পঞ্চবটি বাসস্ট্যান্ড) থেকে সকাল সাতটা ও সাড়ে সাতটায় দুটি এসি বাস ছেড়ে যাবে মতিঝিলের উদ্দেশে এবং বিকাল পাঁচটা ও সোয়া ছয়টায় মতিঝিল থেকে বাস দুটি ছেড়ে আসবে। এই বাসে আছে ওয়াইফাই সুবিধা। আছে র্যাপিড পাসের মাধ্যমে ইলেক্ট্রনিক পদ্ধতিতে মাসিক টিকিট কাটা এবং মোবাইল অ্যাপসের মাধ্যমে গাড়ির লোকেশন জানার ব্যবস্থাও। পঞ্চবটি থেকে উত্তরা ২০ ও মতিঝিল পর্যন্ত ভাড়া ৯০ টাকা। —প্রেস বিজ্ঞপ্তি
