একাদশ জাতীয় সংসদ নির্বাচন নোয়াখালী- ৫ আসনে ২০ দলীয় জোট ও ঐক্যফন্টের শীর্ষ নেতা বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ এর পক্ষে গতকাল শনিবার বিকেলে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহম্মদ এর নিকট থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি হাজী আবদুল হাই সেলিম।
এ সময় উপস্থিত ছিলেন কোম্পনীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আলম সিকদার, বসুরহাট পৌরসভা বিএনপির সভাপতি কামাল উদ্দিন চৌধুরী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, নোয়াখালী জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নোমান, বিএনপি নেতা বেলায়েত হোসেন, অধ্যাপক কামাল উদ্দিন, বসুরহাট যুবদলের সভাপতি শওকত হোসেন সগীর, উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আতোয়ার হোসেন পাভেল প্রমুখ।
