বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি কর্তৃক বেসরকারি বিশ্ববিদ্যালয়সমূহের ট্রাস্টি বোর্ড থেকে নবনির্বাচিত ২০ জন জাতীয় সংসদ সদস্য ও মন্ত্রী ও উপমন্ত্রীকে সম্প্রতি রাজধানীর একটি হোটেলে সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি ২০ জনের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন— বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান এবং বাংলাদেশ এক্রিডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান প্রফেসর মেসবাহ উদ্দিন আহমেদ। এ সময় আরো উপস্থিত ছিলেন শিক্ষা সচিব মোঃ সোহরাব হোসেন।
সভাপতিত্ব করেন বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির সভাপতি (এপিইউবি) এবং ফার-ইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চেয়ারম্যান শেখ কবির হোসেন। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির মহাসচিব ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক চেয়ারম্যান বেনজীর আহমেদ। কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর চেয়ারম্যান এবং সংবর্ধনা কমিটির আহবায়ক নাফিজ সরাফত ধন্যবাদ জ্ঞাপন করেন।
নবনির্বাচিতদের পক্ষে বাণিজ্য মন্ত্রণালয়ের মন্ত্রী এবং বিজিএমইএ ফ্যাশন অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটির ট্রাস্টি সদস্য টিপু মুন্সী, এমপি পানিসম্পদ উপমন্ত্রী, মন্ত্রী ও পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান একেএম এনামুল হক শামীম, সাবেক তথ্যমন্ত্রী ও কুষ্টিয়া রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ট্রাস্টি হাসানুল হক ইনু এমপি বক্তব্য রাখেন।— প্রেস বিজ্ঞপ্তি
