জবি সংবাদদাতা
শিক্ষক সংকট নিরসন, হল-পরিবহন সুবিধা ও একাডেমিক ভবন বৃদ্ধিসহ ৬ দফা দাবিতে আন্দোলন করে কবি নজরুল সরকারি কলেজ শিক্ষার্থীরা। গতকাল শনিবার সকাল ১০টায় কলেজের মূল ফটক থেকে ভিক্টোরিয়া পার্ক এলাকা ও লক্ষ্মীবাজার পর্যন্ত সড়কে নেমে শিক্ষার্থীরা আন্দোলন করেন। এতে করে আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে।
জানা যায়, শহীদ শামসুল আলম ছাত্রাবাসকে পূর্ণ হল, ড্যাফরিনকে কবি নজরুল কলেজের হল ঘোষণা, শিক্ষক সংকট নিরসন, একাডেমিক ভবন বৃদ্ধি ও সকল শিক্ষার্থীদের পরিবহন সুবিধা নিশ্চিত করার দাবিতে এই বিক্ষোভে নামে তারা। এদিকে বেলা ১১টার দিকে কলেজ ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এসে সাধারণ শিক্ষার্থীদের সাথে একাত্মতা পোষণ করেন।
