‘গালওয়ান-চীন সংঘর্ষই ভারত-চীনের সম্পর্ককে ভিন্ন দিকে নিয়েছিল’

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২১, ১৮:৪৬

গত বছর ভারতীয় ও চীনা সেনাদের মধ্যে গালওয়ান উপত্যকার সংঘর্ষের করণে দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে সম্পূর্ণ ভিন্ন দিকে মোড় নিয়েছিল বলে জানিয়েছেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। 

সোমবার (৬ সেপ্টেম্বর) অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির জেজি ক্রফোর্ড ওরেশন ২০২১ -এ ভার্চুয়াল বক্তব্য দেওয়ার সময় একথা বলেন তিনি বলে জানায় কাশ্মিরের এক স্থানীয় গণমাধ্যম। সে সময় তিনি বলেন, চীনের সাথে সম্পর্ক কীভাবে পরিচালনা করা যায় তা ভারতের জন্য একটি বড় চ্যালেঞ্জের বিষয়। গত বছর জুন মাসে দুদেশের মধ্যে মারাত্মক সংঘর্ষে প্রাণ হারায় অনেক সেনা। 

Accepting casualties in Galwan Valley clash, China blames India for  face-off in June 2020- The New Indian Express

এরপরই দুদেশের মধ্যকার সম্পর্ক এক ভিন্ন রূপ নেয়। গত বছর ১৫ ও ১৬ জুন গালওয়ান উপত্যকায় সহিংস মুখোমুখি সংঘর্ষে ২০ জন ভারতীয় সেনা এবং অসংখ্যক চীনা সেনা প্রাণ হারায়। যখন পূর্ব লাদাখের ডি-এসকেলেশনের সময় চীনা সেনারা একতরফাভাবে অধিকার পরিবর্তনের চেষ্টা করেছিল তখনই এ সংঘর্ষের সূত্রপাত হয়। 

বক্তব্য দেওয়ার সময় মন্ত্রী বলেন, ১৯৭৫ সালের পরে যখন ভারতীয় এবং চীনা বাহিনীর মধ্যে তুলনামূলক-ভাবে ছোট সংঘর্ষ হয়েছিল, তখনও সীমান্তে কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি। তিনি আরও বলেন, ১৯৮৮ সালে তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী  চীন সফর-এ গিয়েছিলেন। এবং দুদেশের সম্পর্ক এই সত্যের উপর ভিত্তি করে তৈরি করেছিলেন যে, সীমান্ত থাকবে শান্তিপূর্ণ এবং শান্ত। 

ইত্তেফাক/আইডি