৫ বছরের মধ্যে পঞ্চগড় থেকে বাংলাবান্ধা হয়ে শিলিগুড়ি যাবে ট্রেন --- রেলমন্ত্রী

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৯, ২২:২২

পঞ্চগড় প্রতিনিধি

রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, আগামী পাঁচ বছরের মধ্যে পঞ্চগড় থেকে তেঁতুলিয়ার বাংলাবান্ধা হয়ে ভারতের শিলিগুড়ি পর্যন্ত সরাসরি রেল যোগাযোগ চালু হবে। গত শুক্রবার পঞ্চগড় এম আর সরকারি কলেজ আয়োজিত সংবর্ধনা ও দুই দিনব্যাপী পিঠা উত্সবের উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন।

মন্ত্রী বলেন, মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ ও অপসংস্কৃতি যাতে সমাজে অনুপ্রবেশ করতে না পারে, সেই মানসিকতা আমাদের গড়ে তুলতে হবে। কলেজের অধ্যক্ষ প্রফেসর এম দেলওয়ার হোসেন প্রধানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশের রংপুর রেঞ্জের এডিশনাল ডিআইজি মজিদ আলী, ভারপ্রাপ্ত পুলিশ সুপার নাঈমুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এহেতেশাম রেজা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট প্রমুখ বক্তব্য রাখেন।