লোহাগাড়ায় সিএনজি চালকের গলাকাটা লাশ উদ্ধার

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৯, ২২:২৩

লোহাগাড়া (চট্টগ্রাম) সংবাদদাতা

চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলার নয়াপাড়ার পদ্মবিল থেকে গত শুক্রবার সকালে আব্দুল মোনাফ (৩৮) নামের এক সিএনজি চালকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। স্থানীয়রা খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

আব্দুল মোনাফ উপজেলার পদুয়া ধলিবিলা শেইরপাড়া এলাকার মৃত ফজু মিয়ার পুত্র। বিষয়টি নিশ্চিত করেছেন এলাকার ইউপি চেয়ারম্যান মোঃ জহির উদ্দিন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ঘটনার সাথে  জড়িতদের আইনের আওতায় আনা হবে।