বলিউড তারকা অক্ষয় কুমারের মা মারা গেছেন। কয়েকদিন ধরেই বার্ধক্যজনিত রোগে ভূগছিলেন তিনি। মায়ের মৃত্যুর খবর নিজেই টুইট করে জানিয়েছেন অক্ষয়। বুধবার (৮ সেপ্টেম্বর) সকালে এসব জানা গেছে।
টুইটারে অক্ষয় লিখেছেন, ‘তিনি ছিলেন আমার মূল। আমার অস্তিত্বের মূলকে হারিয়ে অসহ্য যন্ত্রণা অনুভব করছি। আমার মা শ্রীমতী অরুণা ভাটিয়া আজ সকালে আমাদের ছেড়ে চলে গেছেন। আমার এবং আমার পরিবারের জন্য দোয়া চাচ্ছি। ওম শান্তি।’
She was my core. And today I feel an unbearable pain at the very core of my existence. My maa Smt Aruna Bhatia peacefully left this world today morning and got reunited with my dad in the other world. I respect your prayers as I and my family go through this period. Om Shanti ????????
— Akshay Kumar (@akshaykumar) September 8, 2021
এর আগে, মায়ের অসুস্থতার খবর শুনে লন্ডন থেকে ভারতে ফেরেন অক্ষয়। সেখানে সিন্ডারেলা নামের একটি সিনেমার শুটিং করছিলেন তিনি। চলচ্চিত্রটি নির্মাণ করছেন পরিচালক রঞ্জিত এম তিওয়ারি। প্রযোজনার দায়িত্বে আছেন জ্যাকি এবং বাসু ভগনানি।
ইত্তেফাক/এসএ
