কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা
কাউখালীর কুমিয়ান গ্রামে গত শুক্রবার রাতে বাড়ির ভিতর ঢুকে দুবৃত্তরা অতর্কিত হামলা চালিয়ে স্থানীয় মসজিদের খাদেম ও তার পরিবারের নারীসহ সাত জনকে গুরুতর আহত করে। এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে। আহত মনির হাওলাদার, আয়না বেগম, খাদিজা বেগমকে বরিশাল শেরে এ বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল, আ: মজিদ হাওলাদার, রিপন, তাজেল, বেলায়েতকে কাউখালী সাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, শুক্রবার বিকেলে উপজেলার আমরাজুড়ী ইউনিয়ন পরিষদের সামনে কুমিয়ান বায়তুল আকসা জামে মসজিদের উন্নয়নের জন্য সন্ধ্যা নদীতে ভিড়ানো জাহাজে চাঁদা তুলতে যায় খাদেম আ. মজিদ। সেখানে স্থানীয় বালু ও পাথর ব্যবসায়ী গোপাল চন্দ্রের ছেলেরা বাঁধা দেয়। এক পর্যায়ে বাকবিতন্ডায় জড়িয়ে পরে তারা। পরে স্থানীয়রা তাত্ক্ষনিক মিমাংসা্ও করে দেয়। ওই দিন রাতেই গোপাল চন্দ্রের ছেলে সত্য চন্দ্র, ইন্দ্রজিত্ চন্দ্র, সুধীর চন্দ্র ও কালু চন্দ্রের নেতৃত্বে দলবদ্ধভাবে লাঠি সোটা নিয়ে অতর্কিত হামলা চালায় খাদেমের বাড়িতে।
এসময় খাদেমের পরিবারের নারীসহ সাত জনকে পিটিয়ে ও কুপিয়ে জখম করে তারা। হামলকারীরা বসতঘরও ভাঙচুর করে। বাড়ির লোকজনের চিত্কারে গ্রামবাসী ও পুলিশের উপস্থিতি টের পেয়ে হামলাকারীরা পালিয়ে যায়।
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুজ্জামান তালুকদার বলেন, হামলার ঘটনায় মামলা হয়েছে এবং ইন্দ্রজিত্ চন্দ্র নামে এক আসামিকে গ্রেফতার করা হয়েছে।
