বরিশাল অফিস
আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষ্যে বুধবার বরিশালে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। বরিশাল জেলা প্রশাসন ও জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ আলোচনাসভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. সোহেল মারুফের সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। বিশেষ অতিথি ছিলেন সরকারি ব্রজমোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ গোলাম কিবরিয়া, বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফারুক হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত সরকার, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার মো. আব্দুল লতিফ মজুমদার, বরিশাল কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর খোন্দকার অলিউল ইসলাম প্রমুখ।
