মাওলানা মো. আব্দুল মজিদ
খুলনা দৌলতপুর আলিয়া মাদ্রাসার শিক্ষক মাওলানা মো. আব্দুল মজিদের ১৯তম মৃত্যুবার্ষিকী আজ। তার পরিবারের পক্ষ থেকে মরহুমের রুহের মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে।
প্রফেসর খালেদা আক্তার বানু
সাবেক সংসদ সদস্য ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি প্রফেসর আবদুল মান্নান এর সহধর্মিণী আবুজর গিফারী বিশ্ববিদ্যালয় কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান এবং মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক প্রফেসর খালেদা আখতার বানুর একাদশ মৃত্যুবার্ষিকী আজ। প্রয়াতের নিউইয়র্ক প্রবাসী ছেলে তমাল এবং মেয়ে মার্কেন্টাইল ব্যাংকের ভি.পি লপিতা মান্নান মরহুমের রুহের মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন।
বদিউল আলম
মুক্তিযোদ্ধা, প্রবীণ রাজনীতিবিদ এবং এ্যাডভোকেট বদিউল আলমের ১৬তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে ‘এ্যাডভোকেট বদিউল আলম স্মৃতি পরিষদ’ চন্দনাইশে দোয়া ও মাহফিলের আয়োজন করেছে। তিনি মুক্তিযুদ্ধকালীন চট্টগ্রাম জেলা আওয়ামী লীগের সভাপতি ও পরবর্তীতে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতির দায়িত্ব পালন করেন।
