হারিয়ে যেতে বসেছে সোনাতলের গাছ। এই গাছের বিচি হাজার বছর ধরে স্বর্ণ ব্যবসায়ীরা সোনা মাপার কাজে ব্যবহার করেছে। স্বর্ণকাররা জানান, সোনাতলের গাছের বিচি আর পাওয়া যাচ্ছে না। এ বিচির মাপ পুরো এক রত্তির একটুকু কম-বেশি হয় না। তবে, আধুনিক স্বর্ণ মাপার যন্ত্রপাতি আসার পর থেকে এই বিচি তেমন একটা ব্যবহার করা হয় না। ছবিটি গতকাল রাজশাহীর গোদাগাড়ী কাকন এলাকার রর্দমা দেওপাড়া রেল লাইনের পাশ থেকে তোলা —আজহার উদ্দিন