জনবল সঙ্কটের কারণে লক্ষ্মীপুরের কমলনগর ৫০ শয্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাভাবিক স্বাস্থ্য সেবা ব্যাহত হচ্ছে বলে জানা গেছে।
সিনিয়র স্টাফ নার্স কুসুম রানী পাইক বলেন, ‘হাসপাতালের ইনডোরে কমপক্ষে গড়ে ৬০-৭০ জন রোগী ভর্তি থাকে। উপরোন্তু করোনা ইউনিটেও আমাদের দায়িত্ব পালন করতে হয়। খুব কষ্ট হয়। রীতিমতো যান্ত্রিক জীবন আমাদের। নার্সিং সেবা কার্যক্রমে কার্যত আমরা তিন জন আছি। এর মধ্যে একজন অসুস্থ হলে বা ছুটিতে গেলে পরিস্থিতি কী তা অনুমেয়।’
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আবু তাহের বলেন, ‘অবকাঠামোগত উন্নয়ন আগের চাইতে চোখে পড়ার মতো হলেও, অভ্যন্তরীণ লোকবল সঙ্কটে সামাল দিতে হিমশিম খাচ্ছি। করোনাকালীন স্বাস্থ্য সেবায় আমরা জেলাতে শীর্ষে অবস্থান করলেও জনবল সঙ্কটের কারণে স্বাভাবিক স্বাস্থ্য সেবা ব্যাহত হচ্ছে, তা তো অস্বীকার করার উপায় নেই। লোকবলের জন্য আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও অধিদপ্তরকে অবহিত করেছি। আশাকরি এ সঙ্কট থাকবে না।’
জেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (সিভিল সার্জন) মো. আবদুল গাফ্ফার বলেন, ‘আমরা প্রতি মাসেই স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তরকে চাহিদা দিচ্ছি, লিখছি, মৌখিকভাবেও জানাচ্ছি, আশা করি দ্রুত জনবল সমস্যার সমাধান হবে।’
ইত্তেফাক/এমএএম
