নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত দুই যুবক নিহত 

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২১, ১১:৪১

ঢাকা-চট্টগ্রাম রেল সড়কের নরসিংদী রেলওয়ে স্টেশনের নিকটস্থ তরোয়া এলাকায় ট্রেনে টাকা পড়ে অজ্ঞাতনামা দুই যুবক নিহত হয়েছেন। বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। 

নিহতদের বয়স ২৫ থেকে ৩০ এর মধ্যে বলে রেল পুলিশ জানিয়েছে। 

জানা গেছে, নিহত দুই যুবক তরোয়া মাজার সংলগ্ন রেললাইনে দাঁড়িয়ে মোবাইল ফোনে কথা বলার সময় ঢাকাগামী জয়ন্তিকা ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান। 

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক ইমায়েদুল জাহিদী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এবং লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। 

ইত্তেফাক/এএএম