টুইন টাওয়ার হামলা: তদন্ত নথি প্রকাশের সিদ্ধান্তকে স্বাগত সৌদির

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২১, ১৪:৫৩

২০০১ সালে যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারে হামলা বিষয়ক এফবিআইয়ের তদন্ত নথি প্রকাশের সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বাইডেন। এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে সৌদি আরব। বুধবার (৮ সেপ্টেম্বর) এ খবর জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। 

অনেকে অভিযোগ করেন এই হামলায় যুক্ত ছিল সৌদি। এক বিবৃতিতে সৌদি আরবে যুক্তরাষ্ট্রের দূতাবাস জানিয়েছে, ১১ ই সেপ্টেম্বরের হামলায় সৌদি আরব জড়িত বলে যেকোনো অভিযোগ স্পষ্টভাবে মিথ্যা।

বিবৃতিতে আরো বলা হয়, সৌদি আরব বলেছে, ছিনতাইকৃত বিমান হামলায় তাদের কোনো ভূমিকা ছিল না। তারা হামলার মার্কিন তদন্ত সম্পর্কিত সবকিছু অবমুক্তের আহ্বান জানিয়েছে। 

গত শুক্রবার নাইন-ইলেভেন হামলা সংক্রান্ত এফবিআই তদন্তের নথি প্রকাশ করতে আদেশ দেন প্রেসিডেন্ট বাইডেন। প্রথমে দেশটির বিচারবিভাগ এসব নথি পর্যালোচনা করবে। এরপর ছয়মাসের মধ্যেই নথিগুলো প্রকাশিত হবে।

ইত্তেফাক/এসএ