ডেইজি আহমেদ গুরুতর অসুস্থ

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২১, ১৬:৩৬

নন্দিত অভিনেতা বুলবুল আহমেদের স্ত্রী, রবীন্দ্রসঙ্গীত শিল্পী ও অভিনেত্রী ডেইজি আহমেদ গুরুতর অসুস্থ। রাজধানীর বেসরকারি একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি। বেশ কিছুদিন ধরেই তিনি অসুস্থ বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তার মেয়ে অভিনেত্রী ঐন্দ্রিলা আহমেদ।

বুলবুল আহমেদ ও ডেইজি আহমেদ দম্পতির এক ছেলে দুই মেয়ে।

ঐন্দ্রিলা বলেন, ‘হঠাৎ করে কিছু শারীরিক জটিলতা দেখা দিলে আম্মুকে  হাসপাতালে ভর্তি করি। বর্তমানে তিনি সিসিইউতে আছেন। আম্মুর দ্রুত আরোগ্য লাভের জন্য সবাই দোয়া করবেন।’

দুই মাস আগে করোনায় আক্রান্ত হয়েছিলেন ডেইজি আহমেদ। সেসময় ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিলে সুস্থ হয়ে ওঠেন। এরপর হঠাৎ তার ফুসফুসে পানি জমে শ্বাসকষ্ট দেখা দিলে ৫ সেপ্টম্বর তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

ইত্তেফাক/বিএএফ