নিয়ামতপুরে কিশোরী ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২১, ১৬:৫৫

নওগাঁর নিয়ামতপুরে কিশোরীকে ধর্ষণের অভিযোগে আমিন মোন্না (৪২) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।  বুধবার (৮ সেপ্টেম্বর) রাত ৯টায়  ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন।

এরপর  ওইদিন রাতে আমিন মোন্নাকে ঝাজিরা মোড় থেকে গ্রেফতার করা হয়েছে। নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ন কবির এই তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, আত্মীয়তার সুযোগে কিশোরীর সঙ্গে সখ্য গড়ে তোলে আমিন মোন্না। গত ৬ সেপ্টেম্বর সোমবার বেলা সাড়ে ৪টায় কিশোরীর মা ও ভাই বাড়িতে না থাকার সুযোগে আমিন মোন্না কিশোরীর বাড়িতে ঢুকেই দরজা বন্ধ করে দেয়। এরপর কিশোরীকে ধর্ষণ করে পালিয়ে যায়।  মোন্না চলে যাওয়ার পর সন্ধ্যায় কিশোরী তারা মা ও ভাইকে ঘটনার খুলে বলে। সব শুনে  কিশোরীর মা তাকে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  নিয়ে যান। সেখান থেকে  রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিতে বলে পরীক্ষার জন্য। এ ঘটনায় গত ৮ সেপ্টেম্বর কিশোরীর মা থানায় লিখিত অভিযোগ করেন। ওইদিন রাতে পুলিশ অভিযান চালিয়ে আমিন মোন্নাকে ঝাজিরা মোড় থেকে গ্রেফতার করে। 

ওসি বলেন, আসামি আমিন মোন্নাকে বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়েছে।

 ইত্তেফাক/এনই/