বরিশালে বৃহস্পতিবার দুপুরে উপজেলা পর্যায়ে নদী সংরক্ষণ শীর্ষক উদ্বুদ্ধকরণ ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। নগরীর সার্কিট হাউজে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় নদী কমিশনের ৪৮ নদী সমীক্ষা প্রকল্পের পরিচালক ও যুগ্ম-সচিব ইকরামুল হক বলেন, নদীকে কেন্দ্র করেই সভ্যতা গড়ে ওঠে। আমাদের বাঁচতে হলে নদীগুলোকে সচল রাখতে হবে। বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনিবুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক প্রশান্ত কুমার দাস, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মাহাবুবুর রহমান মধু, কোতোয়ালী মডেল থানার ওসি মো. নুরুল ইসলাম প্রমুখ।
