ডিএসইর লেনদেনে অনাগ্রহের শীর্ষে মেঘনা পেট

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২১, ২১:৩০

সপ্তাহের শেষ কার্যদিবস গতকাল বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর ১৭৭টির বা ৪৭ দশমিক ০৭ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। কোম্পানিগুলোর মধ্যে মেঘনা পেট ইন্ডাস্ট্রিজের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আগের কার্যদিবস বুধবার মেঘনা পেট ইন্ডাস্ট্রিজের শেয়ারের ক্লোজিং দর ছিল ৩১ দশমিক ৯০ টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ২৯ দশমিক ৫০ টাকায়। অর্থাত্ গতকাল কোম্পানিটির শেয়ার দর ২ দশমিক ৪০ টাকা বা ৭ দশমিক ৫২ শতাংশ কমেছে। এর মাধ্যমে মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।

গতকাল ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে মেঘনা কনডেন্স মিল্কের ৬ দশমিক ৮৫ শতাংশ, ইমাম বাটনের ৬ দশমিক ৫০ শতাংশ, সমতা লেদারের ৫ দশমিক ৯৪ শতাংশ, সাফকো স্পিনিংয়ের ৫ দশমিক ৭৪ শতাংশ, তাল্লু স্পিনিংয়ের ৫ দশমিক ৩৩ শতাংশ, অলটেক্সের ৫ দশমিক ২৬ শতাংশ, হা-ওয়েল টেক্সটাইলের ৫ দশমিক ০৫ শতাংশ, দুলামিয়া কটনের ৪ দশমিক ৬৪ শতাংশ এবং প্রিমিয়ার লিজিংয়ের শেয়ার দর ৪ দশমিক ৪৪ শতাংশ কমেছে।