কিরজিস্তানে ত্রিদেশীয় ফুটবল টুর্নামেন্ট শেষ করে আজ বিকালে ঢাকায় ফিরছে বাংলাদেশ জাতীয় দল। সাফের প্রস্তুতি নিতে গিয়েছিল দলটি। তিন ম্যাচ খেলেছে। এই টুর্নামেন্টে দুজন প্রবাসী ফুটবলার যোগ দিয়েছিলেন। একজন ফ্রান্সপ্রবাসী নায়েব তাহমিদ ইসলাম, অন্যজন হচ্ছেন কানাডাপ্রবাসী ফুটবলার রাহবার ওয়াহেদ খান। এই দুজনকে কিরগিজস্তানে পরীক্ষা করেন জেমি। রাহবার ওয়াহেদকে ঢাকায় নিয়ে আসছেন কোচ। আর তাহমিদকে ফ্রান্সে পাঠিয়ে দিয়েছেন। তাহমিদ আরো অভিজ্ঞতা অর্জন করে বাংলাদেশ দলে ঢুকতে পারবেন। আর রাহবারের বিষয়ে কোচ সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং দলের অন্যান্য খেলোয়াড়ও তাহমিদের চেয়ে রাহবারকে এগিয়ে রাখছেন।
