অর্থাভাবে চিকিত্সা হচ্ছে না মুক্তিযোদ্ধা শের আলীর

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৯, ২৩:০১

রৌমারী (কুড়িগ্রাম) সংবাদদাতা

অর্থাভাবে চিকিত্সা করাতে পারছেন না মুক্তিযোদ্ধা শের আলীর (৬৭)। তিনি দীর্ঘদিন থেকে প্যারালাইসিস ও ডায়াবেটিসে ভুগছেন। অসুস্থ অবস্থায় প্রথমে তাঁকে রৌমারী স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে দিনাজপুর ডায়াবেটিস হাসপাতালে রেফার্ড করেন চিকিত্সকরা। এতেও উন্নতি না হওয়ায় ভর্তি হন রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানে চিকিত্সার খরচ যোগাতে না পেয়ে ফিরে আসেন বাসায়। মুক্তিযোদ্ধা শের আলীর স্ত্রী আমেনা খাতুনও শ্বাসকষ্ট রোগে আক্রান্ত। শের আলী রৌমারীর দাঁতভাঙ্গা ইউনিয়নের উত্তর সাটকড়াইবাড়ি গ্রামের আব্দুস ছামাদের ছেলে।

শের আলী জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি আমার চিকিত্সার সুব্যবস্থা করে দেন, তাহলে বাকি দিন কয়টা সুস্থভাবে জীবনযাপন করতে পারবো।

 

 

মুক্তিযোদ্ধা শের আলী ও তার স্ত্রী আমেনা খাতুন