গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার আদিবাসী পল্লীতে পুলিশের গুলিতে নিহত তিন সাঁওতাল হত্যাকান্ড ঘটনায় সাবেক এমপি আবুল কালাম ও ইউপি চেয়ারম্যান বুলবুলসহ সকল আসামীদের গ্রেপ্তারের দাবিতে শনিবার গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে সাঁওতালরা।
সাহেবগঞ্জ-বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটি, আদিবাসী বাঙালী সংহতি পরিষদ, বাংলাদেশ আদিবাসী ইউনিয়ন ও জাতীয় আদিবাসী পরিষদের যৌথ আয়োজনে সাঁওতালরা ওই সড়কের সাহেবগঞ্জ বাগদাফার্ম এলাকার কাটামোড়ে অবস্থান নেয়। এতে সড়কের দুইপাশে শতশত যানবাহন আটকা পড়ে। পরে দুপুর ১টার দিকে প্রশাসনের আশ্বাসে প্রেক্ষিতে অবরোধ প্রত্যাহার করা হয়।
এসময় বক্তব্য রাখেন ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি ফিলিমন বাসকে, সাধারণ সম্পাদক জাফরুল ইসলাম প্রধান, সাংগঠনিক সম্পাদক স্বপন শেখ, গোবিন্দগঞ্জ উপজেলা কমিউনিস্ট পাটির সভাপতি তাজুল ইসলাম, আদিবাসী নেত্রী প্রিসিলা মুরমু ,আদিবাসী নেতা থমাস হেমব্রম, সুফল হেমব্রম প্রমুখ।
গাইবান্ধা:সাঁওতাল হত্যা মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে সড়ক অবরোধ বিক্ষোভ —ইত্তেফাক
