তজুমদ্দিন প্রেসক্লাবের নির্বাচন

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৯, ২৩:০৪

সভাপতি রফিক-সম্পাদক লিটন

তজুমদ্দিন (ভোলা) সংবাদদাতা

তজুমদ্দিন প্রেসক্লাবের ১৩ সদস্যের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। দৈনিক ইত্তেফাক সংবাদদাতা রফিক সাদীকে সভাপতি ও দৈনিক দিনকাল প্রতিনিধি হেলাল উদ্দিন লিটনকে সাধারণ সম্পাদক করে ২০১৯-২০ সালের জন্য এ কমিটি গঠন করা হয়। শুক্রবার প্রেসক্লাবের হলরুমে সাধারণ সভায় সদস্যদের গোপন ভোটের মাধ্যমে কমিটি গঠিত হয়। কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি এম, নূরুন্নবী, মাইনুদ্দিন, যুগ্ম সম্পাদক কামাল উদ্দিন, এম,এ, হান্নান, সাংগঠনিক সম্পাদক মো. ফারুক, অর্থ-সম্পাদক আক্তার হাওলাদার, প্রচার সম্পাদক মো. জিহাদ, নির্বাহী সদস্য হেলাল উদ্দিন সুমন, গাজী আ. জলিল, ফরিদ উদ্দিন ও শরীফ আল আমীন।