গরু চুরি করতে গিয়ে গণধোলাইয়ে নিহত

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৯, ২৩:০৬

ঝালকাঠী প্রতিনিধি

শনিবার ভোররাতে ঝালকাঠীতে গরু চুরি করতে গিয়ে কামাল মোল্লা নামে এক ব্যক্তি গণধোলাইয়ে নিহত হয়েছে। সে বরিশাল মেট্রোপলিটনের কাউনিয়া থানার পলাশপুরের রশিদ মোল্লার ছেলে।

ঘটনার দিন কামাল মোল্লাসহ তিন/চারজন দেউরী এলাকায় তোফাজ্জেল মৃধার গোয়ালঘর থেকে গরু চুরি করতে যায়। এ সময় এলাকাবাসী টের পেয়ে ধাওয়া করে। তখন কামাল মোল্লা ধরা পড়লে গণধোলাইয়ে তার মৃত্যু হয়। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে ঝালকাঠী থানার ওসি শোণিত কুমার গায়েন জানিয়েছেন।