মহেশপুর সীমান্ত দিয়ে অনুপ্রবেশ, আটক ৪

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২১, ১৪:০১

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের অপরাধে নারীসহ ৪ জনকে আটক করেছে বিজিবি। শুক্রবার সকালে উপজেলার মাটিলা গ্রামের মাঠ থেকে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- নড়াইলের কালিয়া উপজেলার  জামরিলডাঙ্গা গ্রামের কিসমত মোল্লার ছেলে রাজু কিসমত মোল্লা (৩০), রাজু মোল্লা স্ত্রী রাজু ফাতেমা মোল্লা (২৭), ওমর মোল্লার স্ত্রী নাজমা মোল্লা (৩৫) ও তার মেয়ে আছিয়া (৮)।

বিজিবির ঝিনাইদহের খালিশপুর - ৫৮  সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান জানান, মাটিলা সীমান্ত দিয়ে কিছু বাংলাদেশী অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে আসার খবরে অভিযান চালানো হয়। এসময় মাটিলা বিওপির একটি টহল দল গ্রামের মাঠ থেকে নারী ও শিশুসহ ওই ৪ জনকে আটক করে। পরে তাদের বিরুদ্ধে বিজিবির পক্ষ থেকে মামলা দায়ের করে মহেশপুর থানায় সোপর্দ করা হয়।

ইত্তেফাক/এমআর