নলছিটিতে কলেজছাত্রী মুক্তা হত্যা মামলার আসামি গ্রেপ্তার

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৯, ২৩:০৮

নলছিটি (ঝালকাঠী) সংবাদদাতা

ঝালকাঠী সরকারি মহিলা কলেজের ছাত্রী বেনজির জাহান মুক্তার হত্যাকারী সোহাগ মীরকে (২১) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার চাকামইয়া গ্রামের ফুপুর বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। নলছিটি ও কলাপাড়া থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ৪ ফেব্রুয়ারি দুপুরে ঝালকাঠির নলছিটির বারইকরণ গ্রামের বাড়ি থেকে ফোনে ডেকে নিয়ে সামনের সড়কে ঝালকাঠী সরকারি মহিলা কলেজের বিএ প্রথমবর্ষের ছাত্রী বেনজির জাহান মুক্তাকে (১৯) কুপিয়ে হত্যা করা হয়।