নান্দাইলে পিকআপচাপায় নিহত ২

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২১, ১৯:১১

ময়মনসিংহের নান্দাইলে পিকআপচাপায় মোটরসাইকেল চালকসহ দুইজন নিহত হয়েছেন। শুক্রবার (১০ সেপ্টেম্বর) সকালে নান্দাইল উপজেলার চামটা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বিরিসিরি এলাকার মতিউর রহমানের ছেলে মো. সজিব মিয়া (৩২) ও একই এলাকার মো. চাঁন মিয়ার ছেলে আবদুস সোবহান (৩৫)।

নিহতদের সফরসঙ্গী মো. লুৎফর রহমান জানান, তারা তিনটি মোটরসাইকেলে ছয়জন কিশোরগঞ্জের মিঠামইন হাওর দেখতে যাচ্ছিলেন। নান্দাইলের চামটা বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে ময়মনসিংহমুখী একটি পিকআপের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলচালক সজিব মিয়া মারা যান এবং গুরুতর আহত আরোহী আবদুস সোবহানকে  উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে ও পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে তার মৃত্যু হয়। 

নান্দাইল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসুদ খান জানান, সজিব নামের এক যুবকের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অন্য মৃতদেহটি ময়মনসিংহ হাসপাতালে রয়েছে। 

 

ইত্তেফাক/ইউবি