দর্শনা মিলপাড়া থেকে ৪৫ কেজি রুপাসহ চিনিকল কর্মচারী গ্রেপ্তার

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৯, ২৩:১৩

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) সংবাদদাতা

শুক্রবার গভীর রাতে দর্শনা বিজিবির টহল দল কেরুজ চিনি কলের মিলপাড়ার একটি বাড়িতে অভিযান চালিয়ে ৪৫ কেজি রুপাসহ এক মিল কর্মচারীকে গ্রেপ্তার করেছে। তার নাম উজ্জ্বল। পরে তাকে দামুড়হুদা মডেল থানায় সোপর্দ করা হয়েছে।

বিজিবির টহল কমান্ডার নায়েক কবির জানান, ওইদিন রাত দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে কেরুজ মিল কর্মচারী উজ্জ্বলের বাড়িতে তল্লাশি করে ৪৫ কেজি রুপাসহ তাকে গ্রেপ্তার করা হয়।