কুড়িগ্রামে স্বপ্ন দেখি স্বপ্ন দেখাই শ্লোগানে স্বপ্নকুঁড়ি’র যাত্রা শুরু

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৯, ২৩:১৬

কুড়িগ্রাম প্রতিনিধি

শিশু-কিশোর-কিশোরীদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে  তোলাসহ আর্থ-সামাজিক উন্নয়নে যুবকদের বেকারত্ব দূরীকরণ ও কর্মসংস্থানে দিক নির্দেশনায় পাশে থাকতে  ‘স্বপ্ন  দেখি স্বপ্ন  দেখাই’ শ্লোগানে ‘স্বপ্নকুড়ি’-এর  সেন্টার যাত্রা শুরু করেছে।

গতকাল শনিবার জেলা প্রশাসনের উদ্যোগে এবং ইউনিসেফ-এর সহযোগিতায় ‘স্বপ্নকুড়ি’ নামক সেন্টারের উদ্বোধন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সমন্বয় মোঃ আবুল কালাম আজাদ। কুড়িগ্রাম জেলা প্রশাসক মোছাঃ সুলতানা পারভিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে ছিলেন ইউনিসেফ রংপুর ও রাজশাহী বিভাগীয় প্রধান নাজিবুল্লাহ হামীম, পুলিশ সুপার মোঃ মেহেদুল করিম, সিভির সার্জন ডাঃ মোঃ আমিনুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি আহসান হাবীব নীলু প্রমুখ।

স্বাগত বক্তব্য রাখেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রফিকুল ইসলাম সেলিম।