রাবি সংবাদদাতা
বুকের ব্যথা উঠে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জামিউল হাসান (২৩) নামে এক শিক্ষার্থীর আকস্মিক মৃতু হয়েছে।
গত শুক্রবার রাত আটটার দিকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন। বর্তমানে তার লাশ রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
জামিউল হাসান ইংরেজি বিভাগের শিক্ষার্থী ছিলেন। তিনি সিরাজগঞ্জের শাহজাদপুরের বাসিন্দা রফিকুল ইসলামের ছেলে।
জামিউলের বন্ধু অনিক জানান, জামিউল সুস্থই ছিলেন। শুক্রবার সন্ধ্যায় হঠাত্ বুকে ব্যথা উঠে। এসময় তিনি গ্যাস্ট্রিকের ব্যথা ভেবে ঔষধ খান। কিন্তু বুকের ব্যথা না কমায় মেসের বন্ধুরা তাকে রামেক হাসপাতালে নিয়ে যান। পরে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে জানতে চাইলে ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক সাখাওয়াত হোসেন বলেন,আমি হাসপাতালে গিয়েছি। তার মৃত্যু কারণ জানা যায়নি। ময়না তদন্তের পর মৃত্যু কারণ জানা যাবে। তার পরিবারকে খবর দেওয়া হয়েছে।
