পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৯, ২৩:১৮

নাটোর প্রতিনিধি

নাটোর শহরের বড়গাছা এলাকার একটি পুকুর থেকে শুক্রবার অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লাশটি উদ্ধারের কথা নিশ্চিত করেন।

জানা যায়, শুক্রবার স্থানীয় জেলেরা পুকুরে মাছ ধরতে গিয়ে সেখানে একটি লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠায়।

থানার ভারপ্রাপ্ত কর্মকতা বলেন, মৃত ব্যক্তির পরিচয় সনাক্ত করার চেষ্টা চলছে। এটি হত্যা না আত্মহত্যা তা খতিয়ে দেখা হচ্ছে।