ক্যাপসন নিউজ

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৯, ২৩:৩০

কৃষিখাতের প্রতিষ্ঠান মেটাল এবং ভারতের ট্রাক্টরস এন্ড ফার্ম ইকুইপমেন্ট লিমিটেড (ট্যাফে) পরিচ্ছন্ন ও সবুজ  গুলশানের উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্যে সম্প্রতি গুলশান সোসাইটিকে ট্রেইলরসহ একটি ট্যাফে ব্র্যান্ডের ট্রাক্টর উপহার দেয়। মেটালের গ্রুপ প্রধান নির্বাহী কর্মকর্তা এ.এম.এম ফরহাদ গুলশান সোসাইটির প্রেসিডেন্ট সাখাওয়াত আবু খায়ের মোহাম্মদের হাতে উপহারটির একটি স্মারক তুলে দেন

০০০

বৃহত্তর কুমিল্লা-নোয়াখালী অঞ্চলের নির্বাচিত ৭৬ জন শিক্ষার্থীকে উচ্চশিক্ষা বৃত্তি দিয়েছে ব্যাংক এশিয়া। অনুষ্ঠানে বোর্ড নির্বাহী কমিটির চেয়ারম্যান ও ব্যাংক এশিয়া ফাউন্ডেশনে পরিচালক রুমি এ হোসেন, ব্যাংকের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক মো. আরফান আলী, উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জিয়াউল হাসান মোল্লা, ব্যাংক এশিয়া ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন

০০০০

এনার্জিপ্যাক, অ্যাগ্রো মেশিনারি ডিভিশন সম্প্রতি ডিলার মিট এর আয়োজন করে। কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন রশিদ অনুষ্ঠানের উদ্বোধন করেন। এসময় কোম্পানির ডিরেক্টর রেজওয়ানুল কবীর, জন ডিয়ার এর এশিয়া বিভাগীয় সেলস ম্যানেজার বিনআয়েক উপস্থিত ছিলেন

০-০০০০০

স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের বার্ষিক বিক্রয় সম্মেলন সম্প্রতি অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর অঞ্জন চৌধুরী, ডিরেক্টর (ফাইন্যান্স ও অ্যাকাউন্টস) মো. গোলাম কিবরিয়া, হেড অব সেল্স অ্যান্ড ডিস্ট্রিবিউশন মো. নাইমুল হাসান এবং হেড অব মার্কেটিং মো. ইমতিয়াজ ফিরোজ