৪৬ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত দিল্লিতে, বিমানবন্দরে জলাবদ্ধতা

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২১, ১৩:৪১

গত ৪৬ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত ঘটেছে ভারতের রাজধানী দিল্লিতে। বৃষ্টির কারণে এখানকার ইন্দিরা গান্ধী বিমানবন্দরের একাংশ জলমগ্ন হয়ে পড়েছে। শনিবার (১১ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এখবর জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার (১০ সেপ্টেম্বর) দিল্লিতে এক হাজার মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হয়েছে। এজন্য শহরে অরেঞ্জ এলার্ট জারি করা হয়েছে।

বিমানবন্দরে জলমগ্নতার কারণে ফ্লাইটের উঠানামা ব্যাহত হচ্ছে। ইন্ডিগো, স্পাইসজেটের মতো এয়ারলাইনারগুলো বিমানবন্দরে আসার আগে যাত্রীদের ফ্লাইটের বর্তমান অবস্থা জেনে আসতে বলেছে। 

ইত্তেফাক/এসএ