আমিন মডেল টাউন স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৯, ০০:৩৭

ধামরাই (ঢাকা):ঢাকার ধামরাইয়ে আমিন মডেল টাউন স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা গতকাল শনিবার অনুষ্ঠিত হয়েছে। ছবিতে সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করছে ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমিন মডেল টাউন শিক্ষা ও সামাজিক উন্নয়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ আমিনুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগ ও বায়রার সভাপতি ঢাকা-২০ আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা আলহাজ বেনজীর আহমদ। অনুষ্ঠানটি উদ্বোধন করেন পৌর মেয়র গোলাম কবির মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাইশা কান্দার ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, ভারপ্রাপ্ত  উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট সোহানা জেসমিন মুক্তা প্রমুখ —ইত্তেফাক