ভেজাল, মাদক, বাল্যবিয়ে ও যৌতুকের বিরুদ্ধে রূপগঞ্জে স্কুল শিক্ষার্থীদের মানববন্ধন

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৯, ০০:৩৮

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ):ভেজাল খাদ্য, মাদক, বাল্যবিয়ে ও যৌতুকের বিরুদ্ধে ব্রাইট শিশু কানন হাইস্কুলের শিক্ষার্থীরা মানববন্ধন ও জনসচেতনতামূলক কর্মসূচি পালন করেছে। শনিবার বেলা ১১ টায় উপজেলার দক্ষিণপাড়া ভূতের বাড়ি ও বাঘের বাড়ি এলাকায় এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে স্কুলের আড়াই শতাধিক শিক্ষার্থী, স্কুলের শিক্ষক, অভিভাববক ও স্থানীয় এলাকাবাসী অংশগ্রহণ করেন। স্কুলের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম রফিক বলেন, আমাদের স্কুলের শিক্ষার্থীরা একটা সংগঠন করেছে। তাদের পরিকল্পনা তারা বাল্যবিয়ে, যৌতুক, ভেজাল ও মাদকের বিরুদ্ধে কাজ করবে। পরিবেশ রক্ষায় করবে বৃক্ষরোপণ           —ইত্তেফাক