গুরুতর অসুস্থ কবি আল মাহমুদকে ঢাকার একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউতে) রাখা হয়েছে। ৮২ বছর বয়সী এই কবি বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছেন বলে তার সহকারী আবিদ আজম জানিয়েছেন। তিনি বলেন, কবি আল মাহমুদ খুব বেশি অসুস্থ হয়ে পড়ায় শনিবার সন্ধ্যায় তাকে ধানমণ্ডির ইবনে সিনা হাসপাতালে আনা হয়। চিকিত্সকরা তাকে আইসিইউতে রেখে চিকিত্সা দিচ্ছেন।
১৯৩৬ সালের ১১ জুলাই ব্রাহ্মণবাড়িয়া জেলায় জন্মগ্রহণ করেন আল মাহমুদ। তার প্রকৃত নাম মীর আবদুস শুকুর আল মাহমুদ। সাহিত্যে অবদানের জন্য ১৯৬৮ সালে বাংলা একাডেমি পুরস্কার পান তিনি। সামপ্রতিক বছরগুলোতে বেশ কয়েকবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন আল মাহমুদ।
