সংরক্ষিত আসনে আরো দুই জনের মনোনয়ন

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৯, ০০:৪৪

একাদশ জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনে আরো দুই জনকে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। এ নিয়ে আওয়ামী লীগের মনোনীত নারী এমপি প্রার্থী হলেন ৪৩ জন। গতকাল শনিবার সংরক্ষিত মহিলা আসনে আওয়ামী  লীগের মনোনয়ন পাওয়া দুই জন হলেন নাদিয়া ইয়াসমিন জলি (পাবনা) ও রত্ম আহমেদ (নাটোর)।

গতকাল রাতে গণভবনে আওয়ামী লীগের সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের যৌথ সভায় তাদের মনোনয়ন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে শুক্রবার রাতে মনোনয়ন বোর্ডের যৌথসভায় ৪১ জনকে মনোনয়ন দেওয়া হয়। এদিকে গতকালের মনোনয়ন বোর্ডের বৈঠকে পঞ্চগড় জেলা পরিষদের চেয়ারম্যান পদে মোঃ আনোয়ার সাদাত সম্রাকে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ।